ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

পত্রিকা অফিসে ভাঙচুর ও বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই ধরনের ঘটনা পরে ঘটলে টলারেট (সহ্য) করা হবে না।


সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিং এ কথা বলেছেন তথ্য উপদেষ্টা। ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব জাহাঙ্গীর আলম অপূর্ব উপস্থিত ছিলেন।


ব্রিফিংয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। গতকালও এ রকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজকে রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়াসহ বিভিন্নস্থানে বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে।’ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তথ্য উপদেষ্টা।


তিনি বলেন, ‘মানুষের সভা-সমাবেশ করার অধিকার রয়েছে। আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে সেটা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তারা আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাব, কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যেন জনগণ অংশ না নেয়। বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ থেকে আমরা যেন বিরত থাকি।’


সোমবার একটি ঘটনাবহুল দিন কেটেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “অনেকগুলো ঘটনা আজ ঘটেছে। এর মধ্যে দেখা গেছে ভোর রাত থেকে ঢাকায় বাস, মাইক্রোবাসে করে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয়েছে ঋণ দেওয়ার নাম করে। ‘অহিংস গণঅভ্যুত্থান’ নামে একটি প্ল্যাটফর্ম পুরো মিথ্যা প্রচারণা করে মানুষকে নিয়ে এসেছে।” 

ads
ads
ads

Our Facebook Page

↑